চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছরের শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিকান্দি এলাকায় ৯ বছরের এক শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

    পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল ৩টার দিকে সহিদ মিয়া শিশুটিকে ফুসলিয়ে নৌকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। এ সময় ঘটনা কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে সহিদ মিয়া নিজেই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদি প্রবাসীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী বলে জানা গেছে। সহিদ মিয়া পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি জানা যাবে।

    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : শিশু ধর্ষণ

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    রোববার, ২৪ মে ২০২৬

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছরের শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

    প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিকান্দি এলাকায় ৯ বছরের এক শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

    পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল ৩টার দিকে সহিদ মিয়া শিশুটিকে ফুসলিয়ে নৌকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। এ সময় ঘটনা কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে সহিদ মিয়া নিজেই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদি প্রবাসীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী বলে জানা গেছে। সহিদ মিয়া পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি জানা যাবে।

    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।