প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫
৫ ব্যাংকের ঘাটতি, বাংলাদেশ ব্যাংক দিলো ৮৮৬ কোটি টাকা
পোশাক খাতের শ্রমিকদের দুই মাসের (আগস্ট ও সেপ্টেম্বর) বেতন ও ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এটি বাংলাদেশের পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর অনুরোধের পরিপ্রেক্ষিতে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) মারফত কার্যকর করা হয়েছে।জানা গেছে, বর্তমানে তীব্র আর্থিক সংকটে থাকা পাঁচটি ব্যাংক তাদের গ্রাহক কারখানাগুলোকে রপ্তানি আয়ের টাকা সময়মতো দিতে পারছিল না। এর ফলে শ্রমিকদের বেতন ও অন্যান্য সুবিধা পরিশোধে অসুবিধা সৃষ্টি হচ্ছিল, যা পুরো পোশাক শিল্পের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছিল।গত ২৬ আগস্ট বিজিএমইএ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের ফলশ্রুতিতে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করতে ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই অর্থ ছাড়ের মাধ্যমে পোশাক খাতের চলমান কার্যক্রমকে স্থিতিশীল রাখা এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত