প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
দীপিকার কন্যার নাম দুয়া, এবার হিজাবে দীপিকা, দাড়িতে রণবীর
দীপিকা পাডুকোন কন্যার নাম দুয়া রেখে আলোচনায় এসেছিলেন। মুসলিম ঘরানার নামের কারণে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন রণদীপ দম্পতির ওপর। এবার দুজনে ধরা দিলেন ভিন্ন লুকে।সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা।দীপিকা পাডুকোন কন্যার নাম দুয়া রেখে আলোচনায় এসেছিলেন। মুসলিম ঘরানার নামের কারণে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন রণদীপ দম্পতির ওপর। এবার দুজনে ধরা দিলেন ভিন্ন লুকে।সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা।আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তারা। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কাজ করলেন দুজনে। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন দীপিকা।অভিনেত্রীর নতুন এই রূপ দেখে কেউ কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে। কারো মতে, ‘হিজাবে যেন আরো সুন্দর লাগছে দীপিকাকে।’এদিকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দীপিকা-রণবীরের। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন। গত দুই বছরে তেমন কোনো ছবি নেই রণবীর সিংএর হাতেও।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত