প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
নেত্রকোনা-১ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল
দুর্গাপুর-কলমাকান্দার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নে উচ্ছ্বাস পুরো এলাকায় আনন্দ মিছিল অবশেষে ঘোষিত হয়েছে নেত্রকোনা-১ (দুর্গাপুর ও কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।এই মনোনয়নের খবর পেয়ে দুর্গাপুর ও কলমাকান্দা জুড়ে শুরু হয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানাচ্ছেন। এলাকাজুড়ে চলছে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়।মানবিক, মেধাবী ও আদর্শবান এই নেতা দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার নেতৃত্বে দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলকে একটি মডেল এলাকায় পরিণত করার স্বপ্ন দেখছেন স্থানীয়রা।বিএনপির নেতা-কর্মীরা বিশ্বাস করেন—ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষের প্রকৃত প্রতিনিধি হিসেবে জনগণের ভোট ও ভালোবাসা অর্জন করবেন এবং দেশপ্রেম, সৎ নেতৃত্ব ও উন্নয়নের ধারাবাহিকতায় নেত্রকোনা-১ আসনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত