প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫
অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল. এর ২৫০ তম আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন
কসবা উপজেলা পৌরসভার সদরপাড়ার বাসিন্দা, দুরারোগ্য ক্যান্সার রোগীর বেগম পাখি আক্তার, স্বামী মৃত নান্নু মিয়া। কসবা উপজেলার মানবসংগঠন " অগ্রভাগীয় সাহিত্য সংগঠন ( সি, টি, এল) এর সভাপতি জনাব মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমান এর নেতৃত্বে অসুস্থ ক্যান্সার রোগীর পাশে সহায়তার হাত বাড়িয়েছেন। জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত, ওনার বাড়ীঘর সহায় সম্ভল কিছু নেই, ওনার দুই সন্তানও ওনার দেখাশোনা করছে না বলে রোগী জানিয়েছেন, এই অবস্থায় সমাজের সকলের নিকট তিনি সাহায্য সহযোগিতা চেয়েছেন যেনো ওনার সুচিকিৎসার নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন, তার সুচিকিৎসার জন্য আনুমানিক২লাখ টাকার বেশী টাকা প্রয়োজন। অসুস্থ রোগীর বিকাশ নাম্বারে সাহায্য করার জন্য অনুরোধ করেছেন। বিকাশ নাম্বার-01797634936আজকের এই মানবিক কাজের জন্য আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণ করেছেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরিফুল ইসলাম ভূইয়া স্বপন, কসবা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি - ছাইদুল্লাহ- যুগ্ন আহ্বায়ক, কসবা উপজেলা যুবদল। বিশেষ অতিথি - সাদ্দাম হোসেন, সভাপতি, কসবা মহিলা দাখিল মাদ্রাসা, কসবা উপজেলা। বিশেষ অতিথি- মোঃ বিল্লাল সরকার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আহ্বায়ক, কসবা উপজেলা শাখা।বিশেষ অতিথি- মাসুম মিয়া- কসবা পৌর বিএনপি, বিশেষ অতিথি- খায়ের মিয়া, কসবা পৌর বিএনপি। এছাড়াও আরো গন্যমান্য ব্যক্তিগন প্রমুখ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত