প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
পটিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পটিয়া উপজেলা ও পৌরসভা ওলামা দলের উদ্যোগে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি কার্যালয়ে এই ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা ফুরকান উদ্দিনের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. ইব্রাহিমের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব গাজী আবু তাহের।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পটিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মাওলানা তৌহিদুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা জাফর ইসলাম, মাওলানা নুরুল আলম এবং ক্বারী মাওলানা আজগর হোসাইন।এছাড়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওসমান, ছনহরা ইউনিয়নের আহ্বায়ক মাওলানা বোরহান নোমানীসহ পটিয়া উপজেলা ও পৌরসভা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ওলামায়ে কেরাম।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত