প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
কালিহাতীতে শিয়ালের কামড়ে বৃদ্ধা গুরুতর আহ‌ত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে শিয়ালের আক্রমণে সুন্দরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে।স্থানীয়রা জানান, ভোরের দিকে সুন্দরী বেগম ঘর থেকে বের হলে হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে। শিয়ালটি শরীরের বিভিন্ন স্থানে কামড়ে তাকে মারাত্মকভাবে জখম করে। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে এলাকাবাসী শিয়ালটিকে মেরে ফেলে।সুন্দরী বেগমকে দ্রুত টাঙ্গাইল জেনারেল৷ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত