প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন সুমাইয়া মাহমুদ সুমি
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই—ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য আপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।অনুষ্ঠানে অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় “অদম্য নারী” ক্যাটাগরিতে মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমি নির্বাচিত হন। তিনি সমাজ উন্নয়নে তার সংগ্রাম ও সাফল্যের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।আলোচনা সভা শেষে অতিথিরা অদম্য নারী সুমাইয়া মাহমুদ সুমির হাতে সম্মাননা স্মারক, শাল, নানা উপহার সামগ্রী ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে নারী অধিকার, সমাজ উন্নয়ন এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত