প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের অভিভাবক সমাবেশ
চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজে আজ ১০/১২/২০২৫ খ্রি. রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি, পাঠদানের মান উন্নয়ন, এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ জনাব এন, এম, ফখরুদ্দীন মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইসহাক চৌধুরী, সভাপতি, পরিচালনা পরিষদ, হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের মাউশি প্রতিনিধি এ্যাডভোকেট মুজিবুর রহমান খান। অধ্যাপক,অধ্যাপিকা মণ্ডলী এবং অভিভাবকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। সভার সুচনাতে পবিত্র কোরআন তেলোয়াত করে ক্যাডেট মোহাম্মদ সায়েম খান, গীতা পাঠ করেন চৈতী চৌধুরী, ত্রিপিটক পাঠ করে প্রিয়া বড়ুয়া।এর পর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশিত হয়। নবনিযুক্ত অধ্যক্ষ জনাব এন, এম, ফখরুদ্দীন মহোদয় সভায় হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের কাঙ্খিত ফলাফল অর্জনের লক্ষ্যে একটি রোড ম্যাপ প্রনোয়ন ও ঘোষণা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অবভিভাবক সভা আয়োজক কমিটির আহ্ববায়ক সহকারী অধ্যাপক আবদুল হান্নান সিকদার। সভায় অনুপ্রেরণামূলক ও নির্দেশনামুলক বক্তব্য উপস্থাপনা করেন অত্র কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপিকা উম্মে ফাতেমা। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করেন সভার বিশেষ অতিথি এ্যাডভোকেট মুজিবুর রহমান খান , অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য উপস্থাপন করেন জনাব সাজেদুল আলম এবং মুনিরা বেগম। সভায় প্রাণবন্ত এবং উৎসাহমুলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসহাক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সঠিক পরিকল্পনা ও শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর ত্রিপক্ষীয় সমন্বয়ই সফলতার মূল চাবিকাঠি।” কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।সবশেষে সভাপতির বক্তব্য উপস্থাপন করেন অত্র কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ জনাব এন, এম, ফখরুদ্দীন মহোদয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে তার নিরন্তর প্রচেষ্টার ফলাফল ২০২৬ সালে এইচ,এস,সি পরীক্ষার্থীদের রোড ম্যাপটি বিশ্লেষন করেন এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি অনিয়মিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কলেজ কর্তৃক গৃহীত বিশেষ ক্লাস, অনুশীলনী পরীক্ষা, পরামর্শ সেশনসহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের আচরণ, উপস্থিতি, একাডেমিক অগ্রগতি এবং মোবাইল ফোন ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের দুর্বল দিক চিহ্নিত করে উন্নতির জন্য কার্যকর দিকনির্দেশনা দেন।সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক কাশফিয়া নওশীন। শৃংখলার দায়িত্ব ছিলেন অধ্যাপক আলতাপ হোসেন। অনুষ্ঠানসূচি প্রণয়নে ছিলেন অধ্যাপক মোহাম্মদ জুনাইদ। মঞ্চ সজ্জায় ছিলেন অধ্যাপক তানিয়া সুলতানা রশীদ এবং আপ্যায়নে ছিলেন অধ্যাপিকা এপি সাহা। পুরো অনুষ্ঠানটি সফল করার জন্য অধ্যক্ষ এবং কমিটির আহবায়ক, কমিটির সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত