প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
পটিয়া উপজেলা জিসাসের ১১১ সদস্যের কমিটি অনুমোদন সভাপতি সাইফুল,সাধারণ সম্পাদক আলী আকবর
পটিয়া উপজেলা জিসাসের ১১১ সদস্যের কমিটি অনুমোদন সভাপতি সাইফুল,সাধারণ সম্পাদক আলী আকবরজিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জিসাস-এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন উদ্দিন স্বাক্ষরিত দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত এই কমিটিতে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি এবং আলী আকবর মেম্বারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া পটিয়া উপজেলা ছাত্রদল নেতা হোসেন মোহাম্মদ আশিককে কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি পটিয়া উপজেলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত