প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
পটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র্যালি
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম।র্যালিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওঃ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দিন, আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল বশর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ্ব ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।র্যালিতে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপনসহ যুবদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও র্যালিতে অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদ ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, সাধারণ সম্পাদক জয়নাব বেগম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব মৌলানা ইব্রাহিম এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন ও শাহাদাত হোসেন।পটিয়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন।র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত