প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
কালিহাতীতে এলেঙ্গায় তিন বেকারিতে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি বেকারি ও মিষ্টান্ন ভাণ্ডারকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং BSTI-এর সার্টিফিকেশন ব্যতীত পণ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগে তিনটি পৃথক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।BSTI আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। অভিযানের আওতায় মারহাবা এ ওয়ান বেকারি, তাজমহল বেকারি ও মামা-ভাগ্নে মিষ্টান্ন ভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।অভিযানকালে BSTI-এর ফিল্ড অফিসার ও কালিহাতী থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত