প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার কসবা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কসবা উপজেলা বিএনপি ও কসবা পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়।নেতৃবৃন্দরা আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত নেতৃত্বের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী বিগত দিনে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া মনোনয়ন পেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনে দল আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আয়ূম খান, সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামালসহ উপজেলা ছাত্রদল, মহিলা দল এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত