প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫
বড়দিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার
স্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন ‘বড়দিন’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।
আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে তিনি সদর মডেল থানার আওতাধীন ব্যাপ্টিষ্ট চার্চে উপস্থিত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার মহোদয় চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চার্চ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং চার্চ প্রাঙ্গণ ঘুরে দেখেন। তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন করা যায়, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ-এর বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বড়দিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন গির্জায় নিরাপত্তা জোরদারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত