প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
কসবায় ঘন কুয়াশা ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলের চালানো অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মাসুমা আক্তার (৩৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কসবা–নয়নপুর সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুমা আক্তার উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী। মাসুমা আক্তারের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে বুধবার রাতে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা আক্তার। পথি মধ্যে আকছিনা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিক ইসলাম জানান, নিহতের মাথায় গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী প্রাথমিক ভাবে ধরণা করেছে ঘন কুয়াশা থাকা ট্রাক চালক অটোরিক্সা হয়তো দেখতে পায়নি এর এ জন্য এই দুর্ঘটনায় ঘটে। জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলেন তিনি জানান।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত