প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
পটিয়ায় সৈয়দ সাদাত আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম পটিয়া উপজেলা পরিষদের কর্মকর্তা বিদ্যুৎ বরণ দেব এর হাতে জমা প্রদান করা হয়েছে।মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক করিমুল্লাহ চৌধুরী,উপজেলা বিএনপি নেতা হাজী দীন মোহাম্মদ,উপজেলা বিএনপির সাবেক সদস্য ও কেলিশহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন,উপজেলা বিএনপি নেতা মোহামম্দ মামুন, বিএনপি নেতা শওকত হোসেন, পটিয়া উপজেলা যুবদল নেতা বেলাল হোসেন, সাখাওয়াত হোসেন, নাজিম উদ্দিন, সাগর (স্বেচ্ছাসেবক দল), ইলিয়াছ, নজরুল ইসলাম (ইউনিয়ন যুবদল)।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত