প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৮৭ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র একটি দল কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৯৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা স্যারের নির্দেশনায় এবং জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র উপপরিচালক সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।অভিযানটি গত ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১টা ২৫ মিনিটে কসবা থানাধীন কসবা পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা দেয়ালের ভেতরে মেসার্স ফারদিন ফার্মেসির সামনে পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট ৯৮৭ (নয়শত সাতাশি) পিস উদ্ধার করা হয় এবং তিনজন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১। স্বপন আহমেদ (২৫), পিতা- জালাল উদ্দিন, মাতা- ফাতেমা। ২। হেনা (৪০), স্বামী- ছায়েদ মিয়া, পিতা- মৃত জারুল চৌধুরী, মাতা- সুফিয়া খাতুন। ৩। ছায়েদ মিয়া (৬০), পিতা- মৃত আব্দুল লতিফ ভূইয়া, মাতা- শুনাব্বর নেছা। গ্রেপ্তারকৃত সকলের বাড়ি কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকায়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম মামলার বাদী হয়ে কসবা থানা-তে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত