প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
কালিহাতীতে অষ্টকালীন কীর্তনে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর শিক্ষাব্যবস্থা ও উন্নয়নের অঙ্গীকার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী রতনগঞ্জ বাজারে অনুষ্ঠিত অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে অংশ নেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী। ২০ জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তবৃন্দের উপস্থিতিতে তিনি কালিহাতীর শিক্ষা ও উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, আমার নির্বাচিত হওয়ার পর কালিহাতীতে একটি আধুনিক মানের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আমাদের উপজেলার মেধাবী শিক্ষার্থীরা ঢাকায় উচ্চশিক্ষার ব্যয় বহন করতে না পেরে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। আমি নিজে সেই যন্ত্রণা দেখেছি। তাই আমি স্বপ্ন দেখেছি কালিহাতীতেই শিক্ষার নতুন দিগন্ত খুলে দিতে।তিনি আরও উল্লেখ করেন, যুব সমাজকে প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে দক্ষ করে গড়ে তুললে কালিহাতী একদিন শিক্ষা ও কর্মসংস্থানের মডেল উপজেলা হিসেবে পরিচিত হবে। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। উপস্থিত জনতার উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার লিয়াকত আবেগঘন কণ্ঠে বলেন, আপনারা একটি করে লাঙ্গল মার্কায় ভোট দিন। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। উন্নয়নের স্বার্থে আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি।অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কীর্তনপ্রেমী ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার বক্তব্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত