প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
বারহাট্টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দূর্ধর্ষ চুরি
নেত্রকোণার বারহাট্টায় চোরের উপদ্রব বেড়েছে। প্রতিরাতে, এমনকি দিনের বেলায়ও কোথাও-না-কোথাও চুরি সংঘটিত হচ্ছে। সর্বশেষ বারহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারী) রাতে সংঘটিত এই ঘটনায় চোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্রের ১৫টি ফ্যান ও একটি বৈদ্যূতিক মোটরসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এই ঘটনায় চোরদলের নার্গিস আক্তার (৩০) নামের এক নারীসদস্যকে আটক করেছে পুলিশ। তিনি পাশর্^বর্তি মোহনগঞ্জ উপজেলার টেঙ্গাপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের অভিযোগ, গত কয়দিনে বেশ কয়েক জায়গায় চুরি সংঘটিত হয়েছে। এসবের মধ্যে রেলস্টেশান রোডের ওয়াদুদ মিয়ার বাসা উল্লেখযোগ্য। তার বাসার আলমারি থেকে দিনে দুপুরে ৬ভরি সোনা নিয়ে যায় চোর। এ সময় তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন। এর আগে মধ্যবাজারের জাহাঙ্গীরের বৈদ্যূতিক সরঞ্জামাদির দোকানে চুরির চেষ্ঠা হয়। চোর দোকানের উপরে টিনের চাল কেটে ভিতরে প্রবেশের চেষ্ঠা চালায়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোঃ উসমানগনি তালুকদার রোববার সন্ধ্যার দিকে বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মূল গেট ও প্রবেশপথ এড়িয়ে (পশ্চিম পাশের্^) পিছনের জানালার কাঁচ খোলে গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। কমপ্লেক্সে মোট ২৮টি সিলিং ফ্যান ছিল। তারমধ্যে ১৫টি নিয়ে গেছে। তিনি বলেন, এখানেই শেষ নয়, চুরির ঘটনা জানার পর আমরা থানায় যাই। অভিযোগ দিয়ে ফিরে দেখি চুরির অবিশিষ্ট মালামাল গোচাচ্ছে ওই চোরের দল। এ সময় আমাদের সাথে পুলিশও ছিল। দেখতে পেয়ে আমরা চোরদলের অন্যদের মধ্যে এক নারীসদস্যকে আটকাই।ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ওই নারীকে সাথে নিয়ে তার দলের অন্যদের ধরতে অভিযান পরিচালনা করছি।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত