প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
বাগেরহাট ২ আসনে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের গণসংযোগ
বাগেরহাট সদর ও কচুয়া নিয়ে গঠিত বাগেরহাট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন গোটাপাড়া চরগ্রাম, বাটশালা, নোয়াপাড়া, পারনওপাড়া চৌরাস্তা ও কান্দাপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ ও মিছিল করেন।গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।মিছিলে জেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।এ সময় ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, জনগণের ভোট ও ভালোবাসা নিয়েই বাগেরহাট সদর-কচুয়াকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত