প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদকের মাতার মৃত্যু
আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীনের মাতা হালিমা খাতুন (৮৫) বার্ধক্যজনিক কারনে রবিবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার বিকেলে জানাযা শেষে তার মরদেহ কুকুয়া গ্রামের বাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ ফেরদৌসি আক্তার, কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সিনিয়র সাংবাদিক খাঁন মতিয়ার রহমান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি পরিতোষ কর্মকার, মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর, সাংবাদিক ইকবাল তালুকদার, মোঃ হোসাইন আলী কাজী, সুমন রশিদ,মোঃ রিপন মুন্সি, মোঃ ফখরুদ্দিন তহসিন, মোঃ রাশিমুল হক রিমন, শাওন খাঁন, জিয়াদ ও মিঠুন কর্মকার প্রমুখ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত