প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষ
পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলার চর বোরহান ইউনিয়নের পাগলা বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ট্রাক প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।জানা যায়, চর বোরহান ইউনিয়ন এর পাগলা বাজারে নির্বাচনী মিছিল করার জন্য বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ট্রাক প্রতীকের পক্ষে এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য বহিষ্কৃত সদস্য হাসান মামুনের ঘোড়া প্রতীকের রাত ৮টার দিকে দুই গ্রুপ দমমিনা উপজেলার পাগলা বাজারে অবস্থান নেয়। পরবর্তীতে মিছিল চলাকালীন সময় দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন গ্রুপ কর্তৃক গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মারধর করে। এতে উভয় গ্রুপের সমর্থকরা একে অপর গ্রুপের নির্বাচনী অফিস ভাংচুর করে।সংঘর্ষে দশমিনা ছাত্র অধিকার পরিষদ দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, চরবোরহান ইউনিয়ন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল, ইউনিয়ন গণ অধিকার পরিষদের মুসা ঢালি, বেল্লাল কর্মী, শহিদ কর্মী আহত হয়। অপরদিকে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমার্থক চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিব হোসেন, সমার্থক রিফাত ও রফিক আহত হয়। এদেরকেও আহত অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়।সংঘর্ষের খবর ছড়িয়ে পরলে দশমিনার চরবোরহান এলাকায় দুই গ্রুপের অবস্থান ও উত্তেজনা বিরাজ করছে। দুর্গম এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম না থাকায় পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত