প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
পিলখানা হত্যাকান্ড ও জামায়াত বিএনপি শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়ার সাথে পাশ্ববর্তী দেশ জড়িত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা উত্তর ইউনিয়নের উদ্যোগে আজমপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জানুয়ারী বিকেল ৩ টায় নির্বাচনী জনসভা শুরু হয় ইউনিয়ন সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালক মোহাম্মদ আলীর উপস্থাপনায়। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সর্মথিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার।
আতাউর রহমান সরকার বলেন পিলখানা হত্যাকান্ডে পার্শবর্তী রাষ্ট্র জড়িত। পার্শবর্তীর রাষ্ট্রের সহযোগিতায় প্রহসনের বিচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর ও বিএনপির নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ২০১০ সালে টিপাইমুখে বাঁধনির্মাণের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের আটক করে নির্যাতন করা হয়েছিল।
জনসভায় আগত নারী দের উদ্দেশ্যে আতাউর রহমান বলেন, জামায়াতে ক্ষমতায় আসলে নারীদের কর্মঘন্টা ৮ ঘন্টা থেকে ৫ ঘন্টা করা হবে ও বাকি ৩ ঘন্টার পারিশ্রমিক সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
উক্ত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভা আমীর মোরশেদুল আলম, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সমন্নয়ক এম এ মামুন শহীদ বাতেন, বাংলাদেশি বংশধর জার্মান নাগরিক দেলোয়ার হোসাইন সিদ্দিকী রুবেল, বাংলাদেশি বংশধর বৃটিশ নাগরিক জামাল ভূঁইয়া প্রমুখ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত