প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
আজাদ খন্দকারের নেতৃত্বে কসবা যুব সমাবেশে পশ্চিম ইউনিয়ন যুবদলের শক্ত উপস্থিতি
কসবা উপজেলা যুব সমাবেশে পশ্চিম ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আহ্বায়ক আজাদ খন্দকারের নেতৃত্বে বিশাল জনবল নিয়ে যোগদান করেছেন নেতাকর্মীরা।আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় কসবা উপজেলা মার্কেটের সামনে কসবা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান।এসময় পশ্চিম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজাদ খন্দকার বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব মুশফিকুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে পশ্চিম ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।” তিনি বিপুল ভোটে জয়লাভের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আখের মিয়া, পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. ফলন মোল্লা, ছাত্রদল নেতা খন্দকার সাদ্দাম খন্দকার, কৃষক দলের সভাপতি মো. মিজান মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. গোলাম সামদানী, মো. রুহুল আমিন মোল্লা, মো. রুবেল খান, মো. রমজান মিয়া, মো. রিপন মোল্লাসহ যুবদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত