প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
কানসাট–সোনামসজিদ মহাসড়কে ট্রাক–টলি সংঘর্ষে একজন আহত
চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে সোনামসজিদগামী মহাসড়কে ট্রাকের সঙ্গে সেলো ইঞ্জিনচালিত টলির সংঘর্ষে একজন আহত হয়েছেন। বুধবার বিকেল পাঁচটায় দিকে মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনামসজিদের দিকে মালামাল বহনকারী একটি সেলো ইঞ্জিনচালিত টলি যাচ্ছিল। এ সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বেপরোয়া গতির টলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় টলিটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক পালিয়ে যায় হেলপার গুরুতর আহত হন।এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্থানীয়রা মহাসড়কে যানবাহনের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। বিশেষ করে সেলো ইঞ্জিনচালিত যান ও ভারী যানবাহনের চলাচল আলাদা নিয়ন্ত্রণের আহ্বান জানান তারা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত