প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইল ৮ বাসাইল সখিপুর আসনে হরিণ মার্কার পক্ষে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পথসভা
টাঙ্গাইল ৮, বাসাইল সখিপুর আসনে স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জননেতা সালাউদ্দিন আলমগীর রাসেল এর সমর্থনে হরিণ মার্কার প্রচারণায় অংশ নিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। ২৯ জানুয়ারী(বৃহস্পতিবার) তিনি বাসাইল ও সখিপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক পথসভায় বক্তব্য রাখেন। পথসভাগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।বক্তব্যকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, দেশ ও মানুষের কল্যাণে পরীক্ষিত, সৎ ও মানবিক নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় সালাউদ্দিন আলমগীর রাসেল একজন যোগ্য প্রার্থী। তিনি তার নেতৃত্বাধীন ও সমর্থিত দল কৃষক শ্রমিক জনতা লীগ এর সকল নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আসন্ন নির্বাচনে হরিণ মার্কায় ভোট দিয়ে সালাউদ্দিন আলমগীর রাসেলকে বিজয়ী করতে।এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত