প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পূর্ব সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিয়ানীবাজার উপজেলার ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও এম এন এম ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মিফতাউর রহমান চৌধুরী লিটন।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী ও জনাব এমদাদুল হক তরুণের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহবাবুর রহমান খান শিশু, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জনাব আহমদুর রহমান খান হীনু ও জনাব শাজাহান চৌধুরী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী আমন, জনাব আহাদুজ্জামান মামুন, জনাব জাকারিয়া আহমদ, জনাব হেলাল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ বিলাল উদ্দিন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াকিফ আহমদ।এ বছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তিনটি শাখায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত