প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আজ পবিত্র শবে বরাত: ক্ষমা ও রহমত লাভের মহিমান্বিত রজনী
আজ দিবাগত রাতে পবিত্র শবে বরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই মহিমান্বিত রজনীতে বিশ্বের মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, রহমত ও ক্ষমা লাভের আশায় ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকেন।ফারসি শব্দ ‘শবে বরাত’-এর অর্থ ভাগ্য রজনী। হাদিসের পরিভাষায় এই রাতকে বলা হয় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী।শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসপবিত্র শবে বরাতের ফজিলত সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এসব হাদিসে এ রাতকে আল্লাহ তাআলার বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণের সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন,“আল্লাহ তাআলা মধ্য-শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের ভেড়ার পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন।”(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩৮৯)অন্যদিকে হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন,“আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তাঁর সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।”(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩৯০)ইবাদত-বন্দেগিতে রাত কাটানোর আহ্বানএই পুণ্যময় রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। পাশাপাশি অতীতের গুনাহের জন্য তওবা করে ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও কল্যাণময় করার অঙ্গীকার করেন।পবিত্র শবে বরাত মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, পারস্পরিক বিদ্বেষ পরিহার এবং আল্লাহ তাআলার ক্ষমা লাভের এক বিশেষ সুযোগ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত