প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতু মহাসড়কে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোহালিয়া বাড়ি এলাকার ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) ও শরীফ উদ্দিন (৪১)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ঢাকার দিক থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক ও তার সঙ্গে থাকা এক যাত্রী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত