প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।শনিবার (২১ ফেব্রুয়ারি ) রাত ১২টা ১ মিনিটে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।এরপর কালিহাতী উপজেলা প্রশাসন ও কালিহাতী থানা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। নীরবতা, শোক আর ভালোবাসায় ভরা সেই ক্ষণে উপস্থিত সবার চোখে-মুখে ছিল ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের প্রতি গভীর কৃতজ্ঞতা।শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত