প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যান উপহার
মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিত রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ জন অসহায় বেকার যুবককে ইঞ্জিনচালিত ভ্যান উপহার দেওয়া হয়েছে। এতে করে তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হলো।উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন এক পরিবার ফাউন্ডেশন-এর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ হাওলাদার ভ্যানগুলোর চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট যুবকদের হাতে তুলে দেন।শুক্রবার সন্ধ্যায় উপজেলার দুবাই প্লাজায় আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে ৫টি ইঞ্জিনচালিত ভ্যান অসহায় যুবকদের মাঝে বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মোস্তফা বেপারী, মাওলানা হাবিবুর রহমান, শামীম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত