প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বারহাট্টা ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক এক
নেত্রকোণা বারহাট্টা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক করা হয়েছে। শ্রক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সিংধা চৌরাস্তা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদ এর মাধ্যমে। বারহাট্টা থানাধীন সিংধা ইউনিয়নের কাকুড়া বাজারস্থ আঃ মোত্তালিব এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় রানা মিয়া (৩৩), পিতা-মদিন মিয়া, গ্রাম-শরিশ্যাম, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ কে আটক করায় হয়। এ সময় তল্লাশি করে আসামি থেকে তাহার পরিহিত জ্যাকেটের ডান পাশের বুক পকেট হইতে একটি নীল পলি জিপারে রক্ষিত হালকা গোলাপী রংয়ের ১০০ (একশত) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১০ (দশ) গ্রাম,যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।বারহাট্টা থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন,আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ২ টি মাদক মামলা সহ ৬ টি মামলা রয়েছে। বারহাট্টা থানায় নতুন মাদকের মামলার রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত