প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
জবিস্থ বাস ‘প্রজন্ম-২’ এ যাতায়াতকারী শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বাস ‘প্রজন্ম-২’ পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিকনগর ওয়াসা রোড সংলগ্ন ‘ক্যাফে অর্কিড’ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাসের নিয়মিত যাতায়াতকারী বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলা পরিলক্ষিত হয়। বিশেষ অতিথি হিসেবে বাসের চালক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়। সবশেষে সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত