প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
মিঠাপুকুরে আল্লামা সাঈদী স্মৃতি পরিষদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শনিবার (২৮শে ফেব্রুয়ারি) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা আল্লামা সাঈদী স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিনে পুলিশের গুলিতে সারা বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে আল্লামা সাঈদী স্মৃতি পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখা। সেই দিন মিঠাপুকুরে ৭ জন শহীদ হয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোত্তালেব হোসাইন সূরা ও কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শিমুল আমির মিঠাপুকুর উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আল্লামা সাঈদী স্মৃতি পরিষদ মিঠাপুকুর শাখার চেয়ারম্যান হারুন অর রশিদ, সেক্রেটারি মমিনুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। উপস্থিত বক্তারা বলেন, আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশ কুরআনের তাফসির করেছেন। তাঁর অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং মানুষ তাঁর রেখে যাওয়া বক্তব্যে আকৃষ্ট হয়ে ইসলামী আদর্শে উজ্জীবিত হচ্ছেন।বক্তাগণ আরো বলেন, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন, তাঁর দাওয়াতি কর্মপন্থা আমাদের জীবনে বাস্তবায়নের তাওফিক দিন এবং তাঁর রেখে যাওয়া সংগ্রামের ধারা অব্যাহত রাখার শক্তি দিন।তাঁর প্রত্যাশা ছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন। আল্লামা সাঈদীর জীবনের স্বপ্ন একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আল্লামা সাঈদী স্মৃতি পরিষদের উদ্যোগে সাধারণত পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বিশিষ্ট আলেম-ওলামারাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাঈদী ভক্তরা অংশগ্রহণ করে তাঁর জীবনের কর্ম ও অবদান নিয়ে আলোচনা করেন। সাধারণত এসব আয়োজনে কুরআন থেকে তেলাওয়াতস্মৃতিচারণ এবং দোয়া করা হয়। আল্লামা স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সাঈদীর স্মৃতিচারণ ও তার জন্য দোয়া করা হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে সাঈদীর রায়ের দিনে মিঠাপুকুরে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের সদস্যরা,স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ,যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওলামা বিভাগ,আল্লামা সাঈদী স্মৃতি পরিষদের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনেক ক্ষেত্রে ইফতার মাহফিলের পাশাপাশি দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত