প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
সুফ্ফা উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সুফ্ফা উন্নয়ন ফাউন্ডেশন। ভোলার জেলার ধনিয়া ইউনিয়ন এর খেটে খাওয়া অসহায় মানুষের কথা বিবেচনা করে রাতের আঁধারে রমজানের জন্য ইফতারির পণ্য বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিচ্ছে সুফ্ফা উন্নয়ন ফাউন্ডেশন এর সদস্যরা। উক্ত সময় উপস্থিত থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনিয়া ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো: আল- আমিন এবং ইউনিয়ন প্রচার বিভাগ ও ৫নং ওয়ার্ড সভাপতি মো: রাকিব সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে ইফতারি বিতরন কার্যক্রম পরিচালিত করেন।এমন আয়োজনে প্রশংসায় ভাসছেন সুফ্ফা উন্নয়ন ফাউন্ডেশন কেননা খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে যাদের প্রাপ্য প্রয়োজন তাদের কাছেই তাদের বাড়িতে এই ইফতারি পৌঁছিয়ে দিয়েছে তারা।পবিত্র রমজান মাসজুড়ে এবং বিভিন্ন সংকটে তাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত