প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
জয়পুরহাটে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রী হত্যা
জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহের জেরে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মোসা. খালেদা (৩৫) একই গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫)-এর দ্বিতীয় স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বাকী ওরফে সাইদুরের সঙ্গে এলতা উত্তরপাড়া গ্রামের খালেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ঘরজামাই হিসেবে স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করতেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে স্বামীর মনে পরকীয়ার সন্দেহ তৈরি হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় স্বামী স্ত্রীর সোনার গয়না কেড়ে নেয়। পরে সন্ধ্যায় স্থানীয়রা উভয়ের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেন।তবে গভীর রাতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে স্বামী গলায় ওড়না ও তার পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্দেহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত