প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
নতুন চিফ হুইপ নুরুল মনি: বরগুনায় বিএনপির আনন্দ মিছিল
বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন। এই গৌরবময় অর্জনে সোমবার সন্ধ্যায় বরগুনা জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে এক বিশাল আনন্দ মিছিল বের করেন।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত চিফ হুইপের সাথে রাষ্ট্রপতি আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন জি কে গউছ (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরিয়তপুর-৩), রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) এবং এ. বি. এম আশরাফ উদ্দিন মিজান (লক্ষ্মীপুর-৪)।
নবাগত চিফ হুইপকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লা। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব মো: নুরুল আমীন, সরকারি উকিল (জিপি) আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার এবং বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত