প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬
পাঁচবিবির আবর্জনা পরিষ্কার করলেন ইউএনও
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম আহমেদ। প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পৌরসভার রাস্তাঘাট, বাজার ও অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন।বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের বিভিন্ন এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পাঁচবিবি তিনমাথা থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগও নেওয়া হয়।এ সময় ইউএনও মোঃ সেলিম আহমেদ বলেন,“আমরা সবাই মিলে রাস্তার আবর্জনা পরিষ্কার করব এবং ফুটপাত দখলমুক্ত করব। আগামীর সুন্দর ও পরিচ্ছন্ন পাঁচবিবি গড়ে তুলতে এমন কার্যক্রম নিয়মিত চালানো হবে।”মানবিক এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা, দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, সরকারি কর্মকর্তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং এতে জনসচেতনতা বাড়বে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াত আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি মুক্তার হোসেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পি, প্রেসক্লাব সম্পাদক সজল কুমার দাসসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত