প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
কসবায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭২ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ১৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে。
শনিবার (৮ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে কসবা থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শুভ ও শরীফ নামে দুই মাদক কারবারি。
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিয়া সুলতানা নাজনীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রাম থেকে একটি পিকআপসহ ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া বায়েক দক্ষিণপাড়া এলাকায় মানিক মিয়ার খালি ভিটার পূর্ব পাশের ঝোপ থেকে আরও ১২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়。
অভিযানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কসবা থানার অফিসার ইনচার্জ নাজিয়া সুলতানা নাজনীন-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই ফারুক, এসআই শাহআলমসহ পুলিশের একটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়。
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে。
ঘটনার পর থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে ওসি নাজিয়া সুলতানা নাজনীন সাংবাদিকদের বলেন, “কসবাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে。”
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত