প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
হরিপুরে মিনিবাসের সঙ্গে সংঘর্ষে স্কুল পরিচালক নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল পরিচালক নিহত হয়েছেন। নিহত আলমগীর সীমান্তবর্তী এলাকার একটি বিদ্যালয়ের পরিচালক ছিলেন।রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কামারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। পথে কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এলাকা
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত