প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে জবিতে ইফতার অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের একাংশ। রবিবার (৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।এসময় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, দেশ বর্তমানে একটি নতুন রাজনৈতিক পর্ব অতিক্রম করছে। নতুন সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা আশাবাদী।তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার দেখানো আদর্শ ও পথ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”শাখা ছাত্রদলের আহ্বায়ক হিমেল বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে এই ইফতার মাহফিলে একত্রিত হয়েছি। নতুন সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের যে নতুন অধ্যায় শুরু হয়েছে, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।এছাড়া ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত