প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
নেত্রকোনা দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কেট্রা মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।স্থানীয়সুত্রে জানাগেছে, বালুভর্তি একটি ট্রলি ও কয়েকটি ইজিবাইক করে অবৈধভাবে উত্তোলিত বালু নিয়ে যাচ্ছে এমন খবরে তাদের আটক করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।পরবর্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় অভিযুক্ত দলনেতাকে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আটককৃত বালু স্থানীয় কয়েকটি মসজিদের উন্নয়ন কাজের জন্য বিলিবন্দেজ করে দেওয়া হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, জনস্বার্থে এবং নদী রক্ষায় এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গ্রামবাসী সহায়তা প্রদান করায় প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত