প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
ভালুকা প্রেসক্লাবের বাৎসরিক ইফতার মাহফিল
ন্যায়, সাম্য ও মানবিক অধিকারসমৃদ্ধ একটি ভালুকা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন ও জনস্বার্থের বিষয়ে সত্য তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত ভালুকা গড়তে চাই। ভালুকা প্রেসক্লাবের বাৎসরিক ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, ময়মনসিংহ দুদকের পাবলিক প্রসিকিউটর এড আজিজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, যুগান্তরের সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল ও এসএ টিভির সাংবাদিক আওলাদ হোসেন রুবেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, মজিবুর রহমান মজু, এম এ হামিদ কারী, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, যুবদল নেতা মতিউর রহমান মিল্টন, কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু,যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এস এম তোজাম্মেল হক বকুল ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান প্রমুখ। বক্তারা বলেন, সমাজের অসংগতি তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো প্রশাসনের নজরে আনার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত