প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
কসবায় কৃষিজমির মাটি কাটায় যুবককে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষিজমির মাটি কাটার অপরাধে মো. সালাউদ্দিন (২৬) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (১৩ মার্চ ২০২৬) রাতে উপজেলার সৈয়দাবাদ প্রধান সড়কের পূর্ব পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। ভবিষ্যতে কৃষিজমির মাটি কাটবেন না—এ মর্মে মুচলেকা দেওয়ার শর্তে ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত