প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
র্যাবের জালে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাসিমা
কিশোরগঞ্জে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার পূর্বকাতিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম মোছা. নাসিমা আক্তার (৪৮)। তিনি কিশোরগঞ্জ সদর থানার আঃ মান্নানের স্ত্রী।র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বেলা ১৩:২০ ঘটিকায় সদর থানাধীন পূর্বকাতিয়ার চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাসিমাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।নাসিমা আক্তার কিশোরগঞ্জ সদর থানার একটি মাদক মামলার (মামলা নং-০৫(১)১৯, জিআর-৫৩(২)১৯ ইং) আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণী ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি এবং অপরাধী দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত