প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে
বরগুনার আমতলী উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারিকুল ইসলাম সোহাগ হাওলাদারকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তরুণ এই প্রার্থী ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার ফলে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সোহাগ হাওলাদার। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।এলাকার একাধিক ভোটার জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন। তাদের মতে, সোহাগ হাওলাদার ইতোমধ্যেই তার কাজের মাধ্যমে সেই আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।বরগুনা জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও আমতলী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তারিকুল ইসলাম সোহাগ হাওলাদার বলেন, “আমতলী সদর ইউনিয়ন আমার স্বপ্ন। চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। পাশাপাশি যুব সমাজকে কর্মমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।”তিনি আরও বলেন, “এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করবো এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই এলাকায় তার পোস্টার, ব্যানার ও গণসংযোগে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্বের কারণে আমতলী সদর ইউনিয়নে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।তারিকুল ইসলাম সোহাগ হাওলাদার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সদর ইউনিয়নের সকল বাসিন্দাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত