প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
সমাজের আর্তমানবতার সেবায় 'এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন' যাত্রা শুরু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আর্তমানবতার সেবার লক্ষ্যে ‘এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে。
সোমবার (২৩ মার্চ ২০২৬) কসবা উপজেলার তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জনাব আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান সভাপতিত্ব করেন। তিনি সি.টি.এল-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করছেন。
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সফিকুল ইসলাম, উপ-সচিব, আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সামিউল ইসলাম, কসবা থানার অফিসার ইনচার্জ জনাব নাজনিন সুলতানা এবং আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি জনাব মোঃ এম আই ইকরাম।
বক্তব্যে প্রধান অতিথি ড. সফিকুল ইসলাম বলেন, “মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন ভবিষ্যতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।”
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম বলেন, “সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি এমন মানবিক উদ্যোগ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সংগঠনকে সবসময় সহযোগিতা করা হবে।”
বিশেষ অতিথি ওসি নাজনিন সুলতানা বলেন, “মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তরুণদের এ ধরনের কাজে সম্পৃক্ত হওয়া সময়ের দাবি।”
বিশেষ অতিথি মোঃ এম আই ইকরাম বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এই ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে—এটাই প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ‘অগ্রভাগীয় সাহিত্য সংগঠন’-এর মাধ্যমে ইতোমধ্যে ২৭০টিরও বেশি মানবিক কাজ করেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে সেই কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করা হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই এবং সকলের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, ‘এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন’ সমাজের আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত