প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম আর নেই-কসবা প্রেসক্লাবের শোক
মহান স্বাধীনতা দিবসে স্বাধীন বাংলার অতন্দ্র প্রহরী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম আর নেই।স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ, কসবা থানার সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম গত রাত (২৬ মার্চ) ৩টা ৪০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।স্বাধীনতার এই গৌরবময় দিনে তাঁর এ বিদায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছ। তাঁর বর্ণাঢ্য সংগ্রামী জীবন, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর কসবা পৌঁর ঈদগাহে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।কসবা প্রেসক্লাবের আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন টিটুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত