প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
কসবা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কসবা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। আজ বৃহস্পতিবার সকালে কসবা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । দিবসটি পালনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কসবা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোলেমান খান, সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ সবুজ খান জয়, কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক সজল, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল ও সদস্য ভজন শংকর আশ্চার্য।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত