প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
কসবায় অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান ট্রাক্টার জব্দ ও দুজনের কারাদণ্ড
বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলায় বায়েক ইউনিয়নে অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে বায়েক চৌমুনী এলাকা থেকে একটি ট্রাক্টার আটক করা হয় এবং অপর একটি ট্রাক্টার কলেজ মোড় এলাকা থেকে জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে চলা এই অবৈধ কার্যক্রম বর্তমানে প্রকাশ্যেই চলছিল বলে স্থানীয়দের অভিযোগ।স্থানীয়রা জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ।অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক মাসের কারাদণ্ড এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদগু প্রাপ্তরা হলেন মোঃ জজু মিয়ার পুত্র মোঃ আহাদ মিয়াকে ১ মাসের কারাদগু ও সবুজ মিয়ার ছেলে সাঈদ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদগু প্রদান করেন।অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির।প্রশাসন সূত্রে জানা গেছে, যারা আড়ালে থেকে এই অবৈধ পাহাড় ও মাটি কাটার কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই জড়িতদের নামের তালিকা ও ছবি প্রকাশ করা হবে বলে জানা গেছে।সাধারণ মানুষের প্রত্যাশা এই ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে অবৈধ মাটি কাটা পুরোপুরি বন্ধ হবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত